বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – ৩০৭টি পদে

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Air Force Civilian Job Circular 2025 কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর ডাক নাম বিএএফ। বিমান বাহিনীর সদর অবস্থিত ঢাকা সেনানিবাস, ঢাকা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করা। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। বাংলাদেশ বিমান বাহিনীর নিম্নবর্ণিত রাজস্ব খাতে বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে https://joinairforce-civ.baf.mil.bd/ ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহবান করা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্য

সংক্ষিপ্ত তথ্যঃ বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১টি। বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা  রয়েছে ৫০টি এবং জনবল নিয়োগ দেওয়া হবে ৩০৭ জনকে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৭ অক্টোবর ২০২৫ বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিকের অফিসিয়াল ওয়েবসাইটে এবং পাশাপাশি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়। চাকরিতে আবেদন করা যাবে ১৯ অক্টোবর ২০২৫ইং হতে এবং আবেদনের সময়সীমা শেষ হবে ০৮ নভেম্বর ২০২৫ইং।

আজকের চাকরির বিজ্ঞপ্তি দেখুনঃ এখানে 

সাপ্তাহিক চাকরির পত্রিকা দেখুনঃ এখানে 

নিম্নে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সকল শর্তগুলো দেওয়া আছে। যেমন: আবেদন করতে যে সকল বিষয় গুলো জানা দরকার তা হলো আবেদন করার মাধ্যম, আবেদন এর শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, প্রবেশপত্র, পরীক্ষার ফি, মৌখিক পরীক্ষার নিয়ম ও কর্তৃপক্ষের দেওয়া সকল তথ্য দেখতে পাবেন।

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগে আপনার দরকারী বিষয়

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এতে আপনি প্রথমেই সচেতন থাকবেন যাতে চাকরিতে আবেদনে অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ তথ্য না থাকে। যদি থাকে তাহলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হতে পারে।

এ ছাড়া আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক সে পদের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।  যেহেতু  Air Force Civilian Job Circular 2025  সে পদে আপনি চাকরি করতে ইচ্ছুক সেই পদে আপনার কাজের ধরন কি হবে আপনি সঠিকভাবে আপনার সকল কাজ সঠিক ও সুন্দরভাবে করতে পারবেন কিনা তা জেনে নিবেন।  

এবং বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ এ সে কাজ করতে আপনার স্বাচ্ছন্দ্যবোধ থাকবে কিনা তা ভালোভাবে জেনে রাখবেন। কারন চাকরিতে স্বাচ্ছন্দ্যবোধ হলে আপনি চাকরিটি ভালো ভাবে উপভোগ করতে পারবেন।

যদি সে পদের দায়িত্ব সম্পর্কে আপনার বর্তমানে কোন অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি সে পদ সম্পর্কে বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করবেন যে এই পদের কাজ কি কি ও দায়িত্ব ও কর্তব্য কি কি রয়েছে ।

এছাড়া আপনি Air Force Civilian Job Circular 2025 আবেদন করার আগে প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। প্রতিষ্ঠান এর ইতিহাস।  প্রতিষ্ঠানটি কখন প্রতিষ্ঠা হয়েছে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য কি? এছাড়া প্রতিষ্ঠানে দায়িত্বরত অবস্থায় যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের নাম ও পরিচয় সম্পর্কে জেনে নিবেন। কেননা বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদে আবেদনের পর এ সকল বিষয়গুলো আপনার চাকরির পরীক্ষায় বা চাকরির বিভিন্ন সময় যেমন মৌখিক পরীক্ষায় কাজে লাগতে পারে।

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষিপ্ত বিবরণ

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ বিমান বাহিনী
বিজ্ঞপ্তি প্রকাশঃ ১৭ অক্টোবর ২০২৫
প্রকাশের সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট ও কালের কন্ঠ
চাকরির অবস্থাঃ সরকারি চাকরি
পদের সংখ্যাঃ ৫০টি
শূন্যপদের সংখ্যাঃ৩০৭টি
আবেদন করার মাধ্যমঃ  অনলাইনে
আবেদন শুরুর সময়ঃ১৯ অক্টোবর ২০২৫
আবেদনের শেষের সময়ঃ ০৮ নভেম্বর ২০২৫ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃদেখতে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃনিম্নে দেওয়া হয়েছে

নিচে কিছু চাকরির তথ্য

সরকারি চাকরির খবর 

বেসরকারি চাকরির খবর

ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 

ডিফেন্স চাকরির খবর 

জেলার চাকরির খবর  

বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ অফিসিয়াল মূল বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - ১
বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - ২
বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - ৩
বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - ৪

Air Force Civilian Job Circular 2025

বিজ্ঞপ্তি সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ ও অফিসিয়াল ওয়েবসাইট ১৭ অক্টোবর ২০২৫

আবেদনের শুরু সময় : ১৯ অক্টোবর ২০২৫ 

আবেদনের শেষ সময় : ০৮ নভেম্বর ২০২৫ 

আবেদনের লিংকঃ https://joinairforce-civ.baf.mil.bd 

আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ যে সকল প্রার্থী আবেদন করতে আগ্রহী তারা অনলাইনে https://joinairforce-civ.baf.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন।

সময়সীমাঃ

আবেদন শুরুঃ ১৯ অক্টোবর ২০২৫

আবেদন শেষঃ ০৮ নভেম্বর ২০২৫

বয়সসীমা: 

বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ এ সাধারন আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে নিয়োগ কর্তৃপক্ষ যে শর্ত দিয়ে থাকবে, সে অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। তাই বয়স নির্ধারণের সকল শর্ত উপরে দেওয়া মূল বিজ্ঞপ্তি রয়েছে তা ভালো ভাবে দেখুন। 

উল্লেখিত পদে যোগ্যতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হইবে। 

অনলাইনে আবেদন

ক। বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক এ Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

খ। আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

গ। আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত করা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।    

অনলাইনে ফি জমা

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ সরাসরি https://joinairforce civ baf.mil.bd ওয়েবসাইটে Apply Online-এ ক্লিক করে সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করতে ফি ক্রমিক-১ পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা, ক্ৰমিক-২ হতে ২০ পর্যন্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং ক্রমিক ২১ হতে ৫০ পর্যন্ত ৫০/- (পঞ্চাশ) টাকা প্রদান করবেন। 

এখানে উল্লেখ্য যে, অনলাইনে নির্ধারিত ফি প্রদানের সময় মোবাইল ব্যাংকিং/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ডসহ অন্যান্য সকল মাধ্যমের জন্য প্রযোজ্য সার্ভিস চার্জ আবেদনকারীকে বহন করতে হবে (উদাহরণ স্বরূপ কোন পদের জন্য নির্ধারত ফি ১০০ টাকা হলে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জসহ ১০২.৫৬ টাকা এবং নির্ধারিত ফি ৫০ টাকা হলে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জসহ ৫১.২৮ টাকা প্রদান করতে হবে।

অন্য কার্ড বা মাধ্যমের ক্ষেত্রে সার্ভিস চার্জ ভিন্ন হতে পারে)। উল্লিখিত টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত এপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে Login করে প্রদানকৃত তথ্যগুলোই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতুে Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

মৌখিক পরীক্ষা

বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ এ কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় সময় নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শনপূর্বক অবশ্যই মূল  সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্রের প্রতিটির ০১ টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদের মৌখিক পরীক্ষার জন্য সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে 

  • প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ)।
  • নাগরিকত্বের সনদপত্র।
  • চারিত্রিক সনদপত্র।
  • ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
  • Applicant’s Copy বা আবেদনের কপি।
  • শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রাপ্ত সনদপত্র।
  • মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী মুক্তিযােদ্ধার সনদপত্র।
  • মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধা / বীরঙ্গনা কোটার আবেদনকারীর সনদপত্র।

মৌখিক পরীক্ষা বিষয় আরো জানতে আমাদের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

বিশেষ বিজ্ঞপ্তি

bdjobsline.com বিশেষ ভাবে অনুরোধ করছে চাকরি পাওয়ার জন্য কোন ব্যক্তির সাথে কোন প্রকার লেনদেন করবেন না। সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের বা পরীক্ষার ফি জমা দেওয়া বাদে কোন লেনেদন করবেন না।

চাকরি পাওয়ার জন্য কারো সাথে ব্যক্তিগত লেনদেন করে প্রতারিত হলে bdjobsline.com কোন ভাবে দায় থাকবে না। আমরা কোন চাকরি দেই না। আমাদের ওয়েবসাইটে আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।