বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Bangladesh Air Force Job Circular 2026 কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের আকাশসীমা রক্ষার অতন্দ্র প্রহরী। বাংলাদেশ বিমান বাহিনীকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। বিমান বাহিনীর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির উন্নতির জন্য নতুন নতুন বিমান, র‌্যাডার, যন্ত্রপাতি এবং অত্যাধুনিক সরঞ্জাম যোগ হচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগে সহায়তা ও বিশ্বব্যাপী শান্তিরক্ষার সাথেও যুক্ত রয়েছে বাংলাদেশ বিমান । আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতে আগ্রহী হলে নিম্নে থাকা আবেদনের সকল তথ্য ও অফিসিয়াল মূল বিজ্ঞপ্তি রয়েছে তা দেখুন।

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্য

সংক্ষিপ্ত তথ্যঃ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ০৩টি।

০১নং বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ০৯ জানুয়ারি ২০২৬ইং দৈনিক কালের কন্ঠ পত্রিকায় ও বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে। চাকরিতে আবেদন করা যাবে ১১ জানুয়ারি ২০২৬ইং হতে এবং আবেদনের সময়সীমা শেষ হবে ২৫ মার্চ ২০২৬ইং। 

০২নং বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট ৯৪ BAFA কোর্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ২৬ ডিসেম্বর ২০২৫ইং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ও বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে। চাকরিতে আবেদন করা যাবে ০১ জানুয়ারি ২০২৬ইং হতে এবং আবেদনের সময়সীমা শেষ হবে ২৫ মার্চ ২০২৬ইং।

আজকের চাকরির বিজ্ঞপ্তি দেখুনঃ এখানে
সাপ্তাহিক চাকরির পত্রিকা দেখুনঃ এখানে

নিম্নে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সকল শর্তগুলো দেওয়া আছে। যেমন: আবেদন করতে যে সকল বিষয় গুলো জানা দরকার তা হলো আবেদন করার মাধ্যম, আবেদন এর শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, প্রবেশপত্র, পরীক্ষার ফি, মৌখিক পরীক্ষার নিয়োম ও কর্তৃপক্ষের দেওয়া সকল তথ্য দেখতে পাবেন।

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগে আপনার দরকারী বিষয়

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এতে আপনি প্রথমেই সচেতন থাকবেন যাতে চাকরিতে আবেদনে অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ তথ্য না থাকে। যদি থাকে তাহলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হতে পারে।

এ ছাড়া আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক সে পদের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।  যেহেতু Bangladesh Air Force Job Circular 2026 এ সে পদে আপনি চাকরি করতে ইচ্ছুক সেই পদে আপনার কাজের ধরন কি হবে আপনি সঠিকভাবে আপনার সকল কাজ সঠিক ও সুন্দরভাবে করতে পারবেন কিনা তা জেনে নিবেন।  

এবং বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সে পদে কাজ করতে আপনার স্বাচ্ছন্দ্যবোধ থাকবে কিনা তা ভালোভাবে জেনে রাখবেন। কারন চাকরিতে স্বাচ্ছন্দ্যবোধ হলে আপনি চাকরিটি ভালো ভাবে উপভোগ করতে পারবেন।

যদি সে পদের দায়িত্ব সম্পর্কে আপনার বর্তমানে কোন অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি সে পদ সম্পর্কে বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করবেন যে এই পদের কাজ কি কি ও দায়িত্ব ও কর্তব্য কি কি রয়েছে ।

এছাড়া আপনি বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আবেদন করার আগে প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। প্রতিষ্ঠান এর ইতিহাস।  প্রতিষ্ঠানটি কখন প্রতিষ্ঠা হয়েছে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য কি? এছাড়া প্রতিষ্ঠানে দায়িত্বরত অবস্থায় যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের নাম ও পরিচয় সম্পর্কে জেনে নিবেন। কেননা Bangladesh Air Force Job Circular 2026 এ সকল বিষয়গুলো আপনার চাকরির পরীক্ষায় বা চাকরির বিভিন্ন সময় যেমন মৌখিক পরীক্ষায় কাজে লাগতে পারে।

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত বিবরণ

প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ বিমান বাহিনী
বিজ্ঞপ্তি প্রকাশঃ২৬ ডিসেম্বর ২০২৫ইং এবং ০৯ জানুয়ারি ২০২৬
প্রকাশের সূত্রঃদৈনিক বাংলাদেশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির অবস্থাঃসরকারি চাকরি
বৈবাহিক অবস্থাঃঅবিবাহিত/ বিবাহিত
পদের সংখ্যাঃনিম্নে মূল বিজ্ঞপ্তিতে রয়েছে
শূন্যপদের সংখ্যাঃনিম্নে মূল বিজ্ঞপ্তিতে রয়েছে
আবেদন করার মাধ্যমঃ অনলাইনে
আবেদন শুরুর সময়ঃ০১, ০৯ ও ১৫ জানুয়ারি ২০২৬ইং
আবেদনের শেষের সময়ঃ৩১ জানুয়ারি ২০২৬ এবং ২৫ মার্চ ২০২৬ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃদেখতে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃমূল বিজ্ঞপ্তির নিচে দেখুন

০১ নং বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল মূল বিজ্ঞপ্তি

বাংলাদেশ-বিমান-বাহিনী-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬--১৬-০১-২৬-১১

Bangladesh Air Force Job Circular 2026

বিজ্ঞপ্তি সূত্রঃ দৈনিক কালের কন্ঠ ও অফিসিয়াল ওয়েবসাইট ০৯ জানুয়ারি ২০২৬ইং
আবেদনের শুরু সময় : ১১ জানুয়ারি ২০২৬ইং 
আবেদনের শেষ সময় : ২৫ মার্চ ২০২৬ইং 
আবেদনের লিংকঃ https://joinairforce.baf.mil.bd/apply

০২ নং বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল মূল বিজ্ঞপ্তি

বাংলাদেশ-বিমান-বাহিনী-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬---Air-Force-Job-Circular-2026-১

Bangladesh Air Force Job Circular 2025

বিজ্ঞপ্তি সূত্রঃ দৈনিক বাংলাদেশ প্রতিদন ও অফিসিয়াল ওয়েবসাইট ২৬ ডিসেম্বর ২০২৬ইং
আবেদনের শুরু সময় : ০১ জানুয়ারি ২০২৬ইং 
আবেদনের শেষ সময় : ২৫ মার্চ ২০২৫ইং 
আবেদনের লিংকঃ https://joinairforce.baf.mil.bd/apply

বাংলাদেশ বিমান বাহিনী আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী

১। বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে Apply Now-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন।

২। এজন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের নম্বর প্রদানপূর্বক ‘Eligible for Application Without Payment’ অপশনটি ‘Yes’ নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে। রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক আবেদনকারীগণ তাদের কলেজের নাম নির্ধারিত স্থানে টাইপ করে প্রদান করবেন। আবেদনকারীকে এই বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত পরীক্ষার তারিখসমূহের মধ্যে যেকোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে (ক্যাডেট কলেজ ও MCSK এর জন্য প্রযোজ্য নয়)। 

৩। কোন প্রার্থী নির্বাচিত তারিখে উপস্থিত হতে অপারগ হলে বিষয়টি পূর্বেই সরাসরি পরীক্ষা কেন্দ্রে জানিয়ে পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত পরবর্তী যেকোন দিন উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ‘Login’ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে ‘Submit করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে ‘Submit’ করবেন। 

৪। চূড়ান্তভাবে আবেদনপত্রটি ‘Submit করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র Down load’ করতে পারবেন। কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে ২৪ ঘন্টার মধ্যে তা helpdesk@baf.mil.bd -এ আবেদনের জন্য ব্যবহৃত ইমেইল এড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি/প্রমাণসহ ইমেইল করে জানাতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।

প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতঃ পরীক্ষার সময় ইতঃপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবেঃ

১। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।

২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।

৩। সম্প্রতি তোলা ১২ কপি পাসপোর্ট এবং ০৪ কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে)।

৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ ।

৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র। 

৬। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

৭। দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।

নির্বাচন পদ্ধতিঃ joinairforce baf mil bd

১। বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রাথমিক লিখিত পরীক্ষা: আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ, শুধুমাত্র ফিন্যান্স শাখার জন্য: আইকিউ, ইংরেজি ও ব্যবসায় শিক্ষা; ২। প্রাথমিক ডাক্তারী পরীক্ষা; ৩। প্রাথমিক মৌখিক পরীক্ষা; ৪। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি); ৫। কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা; ৬। ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)।

বিঃ দ্রঃ পরীক্ষাকেন্দ্রে সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি) এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

শর্ত প্রযোজ্য: বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে।

পরীক্ষা কেন্দ্রঃ joinairforce baf mil bd

বাংলাদেশ বিমান বাহিনী সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের জন্যঃ বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

পরীক্ষা গ্রহণের দিন সকাল ০৮.০০ ঘটিকার (শুধু রমজান মাসে ০৯.০০ ঘটিকার মধ্যে)

মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫। বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য: https://joinairforce.baf.mil.bd, Help Desk: 01769-990880 (8AM-3PM), Email: helpdesk@baf.mil.bd, Follow us: facebook.com/baf.mil.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ বিজ্ঞপ্তি

bdjobsline.com বিশেষ ভাবে অনুরোধ করছে চাকরি পাওয়ার জন্য কোন ব্যক্তির সাথে কোন প্রকার লেনদেন করবেন না। সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের বা পরীক্ষার ফি জমা দেওয়া বাদে কোন লেনেদন করবেন না।

চাকরি পাওয়ার জন্য কারো সাথে ব্যক্তিগত লেনদেন করে প্রতারিত হলে bdjobsline.com কোন ভাবে দায় থাকবে না। আমরা কোন চাকরি দেই না। আমাদের ওয়েবসাইটে আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।