পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার – police constable job circular 2026

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার – police constable job circular 2026 কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। যে সকল প্রার্থী পুলিশ কনস্টেবল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি একটি আনন্দের খবর। আপনি ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করতে আগ্রহী হলে সময় নষ্ট না করে আবেদন করতে পারবেন। আপনাকে আবেদন করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আবেদনের তথ্য যাতে নির্ভুল হয়। আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। এ ছাড়া আবেদনের আরো তথ্য পেতে নিম্নে সকল তথ্য দেখুন।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সংক্ষিপ্ত তথ্য

সংক্ষিপ্ত তথ্যঃ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১টি। বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা রয়েছে ০১টি এবং জনবল নিয়োগ দেওয়া হবে ১০,০০০ জনকে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ইং বাংলাদেশ পুলিশ এর অফিসিয়াল ওয়েবসাইটে। চাকরিতে আবেদন করা যাবে ০৫ মার্চ ২০২৬ইং হতে এবং আবেদনের সময়সীমা শেষ হবে ৩১ মার্চ ২০২৬ইং।

আজকের চাকরির বিজ্ঞপ্তি দেখুনঃ এখানে
সাপ্তাহিক চাকরির পত্রিকা দেখুনঃ এখানে

নিম্নে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল শর্তগুলো দেওয়া আছে। যেমন: আবেদন করতে যে সকল বিষয় গুলো জানা দরকার তা হলো আবেদন করার মাধ্যম, আবেদন এর শুরু ও শেষ তারিখ, আবেদন ফি, প্রবেশপত্র, পরীক্ষার ফি, মৌখিক পরীক্ষার নিয়োম ও কর্তৃপক্ষের দেওয়া সকল তথ্য দেখতে পাবেন।

পুলিশ কনস্টেবল নিয়োগে আপনার দরকারী বিষয়

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এতে আপনি প্রথমেই সচেতন থাকবেন যাতে চাকরিতে আবেদনে অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ তথ্য না থাকে। যদি থাকে তাহলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হতে পারে।

এ ছাড়া আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক সে পদের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। যেহেতু ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পুলিশ কনস্টেবল পদে আপনি চাকরি করতে ইচ্ছুক তাই সেই পদে আপনার কাজের ধরন কি হবে আপনি সঠিকভাবে আপনার সকল কাজ সঠিক ও সুন্দরভাবে করতে পারবেন কিনা তা জেনে নিবেন।

এবং পুলিশ কনস্টেবল পদে কাজ করতে আপনার স্বাচ্ছন্দ্যবোধ থাকবে কিনা তা ভালোভাবে জেনে রাখবেন। কারন চাকরিতে স্বাচ্ছন্দ্যবোধ হলে আপনি চাকরিটি ভালো ভাবে উপভোগ করতে পারবেন।

যদি সে পদের দায়িত্ব সম্পর্কে আপনার বর্তমানে কোন অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি সে পদ সম্পর্কে বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করবেন যে এই পদের কাজ কি কি ও দায়িত্ব ও কর্তব্য কি কি রয়েছে ।

এছাড়া আপনি পুলিশ কনস্টেবল পদে আবেদন করার আগে প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। প্রতিষ্ঠান এর ইতিহাস। প্রতিষ্ঠানটি কখন প্রতিষ্ঠা হয়েছে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য কি? এছাড়া প্রতিষ্ঠানে দায়িত্বরত অবস্থায় যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের নাম ও পরিচয় সম্পর্কে জেনে নিবেন। কেননা পুলিশ প্রতিষ্ঠানের সকল বিষয়গুলো আপনার চাকরির পরীক্ষায় বা চাকরির বিভিন্ন সময় যেমন মৌখিক পরীক্ষায় কাজে লাগতে পারে।

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষিপ্ত বিবরণ

প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ পুলিশ
বিজ্ঞপ্তি প্রকাশঃ২৬ ফেব্রুয়ারি ২০২৬ইং
প্রকাশের সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির অবস্থাঃসরকারি চাকরি
পদের সংখ্যাঃ০১টি
শূন্যপদের সংখ্যাঃ১০,০০০টি
আবেদন করার মাধ্যমঃ অনলাইনে
আবেদন শুরুর সময়ঃ০৫ মার্চ ২০২৬ইং
আবেদনের শেষের সময়ঃ৩১ মার্চ ২০২৬ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃদেখতে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃমূল বিজ্ঞপ্তির নিচে দেখুন

নিচে কিছু চাকরির তথ্য
সরকারি চাকরির খবর
বেসরকারি চাকরির খবর
ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
ডিফেন্স চাকরির খবর
জেলার চাকরির খবর

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার শূণ্যপদের বিবরন

পদের নামঃ ট্রেইনি রিক্রুট কনস্টেবল
শূণ্যপদঃ ১০,০০০টি
বয়সঃ ১৮ হতে ২০ বছর। যে সকল প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান)
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক;
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়);

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল মূল বিজ্ঞপ্তি

পুলিশ-কনস্টেবল-নিয়োগ-২০২৬-সার্কুলার

police constable job circular 2026

বিজ্ঞপ্তি সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শুরু সময় : ০৫ মার্চ ২০২৬
আবেদনের শেষ সময় : ৩১ মার্চ ২০২৬
আবেদনের লিংকঃhttp://police.teletalk.com.bd

আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী

যে সকল প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদন করতে আগ্রহী তারা অনলাইনে http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন।
সময়সীমাঃ
আবেদন শুরুঃ ০৫ মার্চ ২০২৬ইং
আবেদন শেষঃ ৩১ মার্চ ২০২৬ইং

বয়সসীমা:
পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার এ ১৮ হতে ২০ বছর। যে সকল প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।

অনলাইনে ফি জমা
প্রথম ধাপঃ
১। পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার এhttp://police.teletalk.com.bd-এ লগ-ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে;

২। আবেদনের সময় ০৫ মার্চ ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা হতে ৩১ মার্চ ২০২৬ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত:

৩। আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। উক্ত User ID-তে আবেদন ফরম পুরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪৫/- (পঁয়তাল্লিশ টাকা) সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে,

৪। ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে;

৫। Bangladesh Police Constable Job Circular 2026 এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;

৬। প্রার্থীকে Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।

দ্বিতীয় ধাপ:

প্রত্যেক প্রার্থীকে তার police constable job circular 2026 এর User ID ব্যবহার করে কমপক্ষে ৪৫/- (পঁয়তাল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি
SMS Send করতে হবে;

প্রথম SMS: TRC<space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC ABCDEF
Reply: Applicant’s Name. Forty-five taka (45/-) will be charged as service charge for the application of TRC Recruit ment Exam February 2026. Your PIN is (10 digit). To pay service charge type TRC-space>Yes<space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: TRAC<space> Yes <space>PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে,
Example: TRC YES 1234567890
Reply: Congrats! Applicant’s Name, Your payment has been successfully completed for the application of TRC Recruitment Exam February 2026. User ID is (xxxcxcccccxx) and Password is (xxxxxxxx).

প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ :

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার এ প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET)-2 অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলার পুলিশ লাইন্স (যে জেলার স্থায়ী বাসিন্দা)-এ নিম্নবর্ণিত কাগজপত্রাদিসহ উপস্থিত থাকতে হবে:
১। Admit Card for Physical Endurance Test : Admit Card for Physical Endurance Test-এর ডাউনলোডকৃত প্রিন্ট কপি (২ কপি)।

২। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র: শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি।

৩। চারিত্রিক সনদপত্র: সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি;

৪। নাগরিকত্ব সনদপত্র: জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য)-এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি;

৫। অভিভাবকের সম্মতিপত্র: আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র (পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী);

৬। জাতীয় পরিচয়পত্র: প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি);

৭। ছবি: সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি;

৮। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক: মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি।

৯। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণকস্বরূপ তাদের রাজা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি;

১০। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে: সুবর্ণ নাগরিক কার্ড (মূলকপি);

১১। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে: জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;

১২। চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ বিজ্ঞপ্তি

bdjobsline.com বিশেষ ভাবে অনুরোধ করছে চাকরি পাওয়ার জন্য কোন ব্যক্তির সাথে কোন প্রকার লেনদেন করবেন না। সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের বা পরীক্ষার ফি জমা দেওয়া বাদে কোন লেনেদন করবেন না।

চাকরি পাওয়ার জন্য কারো সাথে ব্যক্তিগত লেনদেন করে প্রতারিত হলে bdjobsline.com কোন ভাবে দায় থাকবে না। আমরা কোন চাকরি দেই না। আমাদের ওয়েবসাইটে আমরা শুধু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।